বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
জাতীয়

ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরছে বাঘিনী

ছয় মাসের চিকিৎসা শেষে একটি বাঘিনী আবার সুন্দরবনে ফিরছে।

ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরছে বাঘিনী

প্রায় ছয় মাসের নিবিড় চিকিৎসা ও পরিচর্যার পর সুন্দরবনে ফিরে যাচ্ছে একটি বাঘিনী। আগামীকাল রোববার সুন্দরবনে অবমুক্ত করা হবে এই বাঘিনীকে।

বন বিভাগ জানায়, চলতি বছরের ৩ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় হরিণ শিকারিদের পেতে রাখা অবৈধ ছিটকা ফাঁদে আটকা পড়ে ১০ বছর বয়সী এই বাঘিনী। ফাঁদে আটকে থাকার কারণে তার সামনের বাঁ পায়ের চামড়া, মাংসপেশি ও শিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গুরুতর আহত অবস্থায় বাঘিনীটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

ছয় মাসের চিকিৎসা শেষে বাঘিনীটি স্বাভাবিকভাবে হাঁটাচলা, দৌড়ানো এবং শিকার ধরার সক্ষমতা ফিরে পেলে তাকে আবার সুন্দরবনের নিজ এলাকায় অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন থেকে অসুস্থ বাঘ উদ্ধার করে চিকিৎসা শেষে আবারও তাকে বনে ফিরিয়ে দেওয়া দেশের ইতিহাসে এই প্রথম।

বিজ্ঞাপন