শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
জাতীয়

রাঙ্গুনিয়ায় বন্যা, যুবক নিখোঁজ; সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙ্গুনিয়ায় বন্যায় যুবক নিখোঁজ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন; উদ্ধার কাজ চলছে।

রাঙ্গুনিয়ায় বন্যা, যুবক নিখোঁজ; সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে একাধিক ইউনিয়ন প্লাবিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) ভোরে উপজেলার দুধপুকুরিয়া রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া, নাপিতপুকুরিয়া, ফলাহারিয়া, পূর্ব কুরুশিয়া, ফকিরটিলা ও জমাদার টিলাসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে শত শত ঘরবাড়ি তলিয়ে গেছে।

পাহাড়ি ঢলের তীব্র স্রোতে একটি সেতুর অংশ ধসে পড়ায় রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন ও যাত্রী।

রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বেইলি সেতুর একটি অংশ ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, বন্যার পানিতে সোলাইমান নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান জানান, আকস্মিক বন্যায় পানিবন্দী মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। পাশাপাশি শুকনো খাবার ও জরুরি ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সেতু ধসের বিষয়টিও সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন