রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় বন্যায় বিপর্যস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা, রেড ক্রসের সতর্কতা

গাজায় বন্যার পানিতে বিপর্যস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা, রেড ক্রসের সতর্কতা।

গাজায় বন্যায় বিপর্যস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা, রেড ক্রসের সতর্কতা

গাজায় বৃষ্টির পানি জমে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে আশ্রয়শিবির ও তাঁবু, যা শিশুদের শুকনো ও নিরাপদে রাখার চেষ্টায় হাজার হাজার পরিবারকে হিমশিম খেতে বাধ্য করছে।

আন্তর্জাতিক রেড ক্রস সতর্ক করেছে যে, গাজার পুরো শিবিরগুলো পানিনিষ্কাশনের সংকটে পড়েছে। রেড ক্রসের মুখপাত্র আমানি আল নাউক আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, টানা চতুর্থ শীত মৌসুমেও গাজার লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে তাঁদের সন্তানদের বৃষ্টি ও ঠান্ডা থেকে রক্ষা করতে সংগ্রাম করতে হচ্ছে।

আমানি আল নাউক জানান, পরিবারগুলো গত তিন বছর ধরে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও জীর্ণ তাঁবুতে বসবাস করছে। তাঁবু থেকে পানি সরানো এবং প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষার চেষ্টা করছেন পুরো পরিবার, এমনকি একেকটি সম্পূর্ণ আশ্রয়শিবিরের বাসিন্দারাও।

রেড ক্রসের ভাষ্যমতে, গাজার পরিবারগুলোর জন্য এখন সবচেয়ে জরুরি প্রয়োজন হচ্ছে দীর্ঘমেয়াদি ও টেকসই আশ্রয়ব্যবস্থা। আমানি আল নাউক বলেন, ঝড় ও প্রতিকূল আবহাওয়া থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, এমন স্থায়ী আশ্রয়ই প্রয়োজন তাদের।

বিজ্ঞাপন