সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত ৩

গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত ৩।

গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত ৩

গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) গাজার চিকিৎসা বিভাগ এ তথ্য জানিয়েছে।

চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি অব্যাহত লঙ্ঘনের মধ্যে সোমবার দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গাজার খান ইউনিসের উত্তর-পূর্বের এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে। এছাড়া, ইসরায়েলি নৌবাহিনীও উত্তরে গাজা শহরের উপকূলের দিকে গুলি ও গোলাবর্ষণ করেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী দৈনিক হামলায় ১ হাজার ৪৮৮ জন ফিলিস্তিনিকে হত্যা এবং ৫ হাজার ২৮১ জনকে আহত করেছে।

বিজ্ঞাপন