সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

সৌদি আরবের দিকে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ধ্বংস

সৌদি আরবের দিকে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সৌদি আরবের দিকে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ধ্বংস

সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সোমববার (১২ অক্টোবর) জোট বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

তিনি বলেন, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করেছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে চলমান সংঘাতের মধ্যে নতুন করে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন