শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বন্যায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট, ক্ষতি ৪০০ কোটি টাকা

বন্যায় ৪৩ জেলায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট, ক্ষতি ৪০০ কোটি টাকা।

বন্যায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট, ক্ষতি ৪০০ কোটি টাকা

বন্যায় ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৬২ হাজার হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। সবজির খেতও নষ্ট হয়েছে। মৎস্য খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা বলে জানিয়েছে কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদ বিভাগ।

বিশেষজ্ঞদের মতে, উৎপাদন ও বাজারে এ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়তে পারে। চট্টগ্রাম, সিলেটসহ বিস্তৃর্ণ অঞ্চলে বন্যার পানি নামতে শুরু করলেও কৃষি খাতে এর বিরূপ প্রভাব অব্যাহত রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫ লাখের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও যশোরসহ ১৬ জেলায়।

মৎস্য অধিদপ্তর জানায়, বন্যায় মাছ ও চিংড়ির পোনা ভেসে গেছে। এ খাতে লোকসান ৪০০ কোটি টাকারও বেশি। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ক্ষতি পুষিয়ে নিতে সরকারি জমিতে বীজতলা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, “আমাদের যেসব জায়গা বিএডিসি, মন্ত্রণালয়ের আছে, সেগুলোকে বীজতলা হিসেবে ব্যবহার করে ওগুলতে বীজ ফেলে দিচ্ছি।” পানি নামার পর আরও পরিষ্কার হবে কতটুকু ক্ষতি হয়েছে।

খাদ্য নিরাপত্তার স্বার্থে দ্রুত ক্ষতির মূল্যায়ন এবং কৃষি উপকরণ বিতরণে জরুরি উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, “কো–অর্ডিনেশন থাকতে হবে সব ডিপার্টমেন্টের।”

দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জারি এবং জলবায়ু সহনশীল কৃষিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন