বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দুদক দিয়ে রাজনৈতিক হয়রানির অভিযোগ আসিফ মাহমুদ সজীবের

আসিফ মাহমুদ সজীবের অভিযোগ, দুদক দিয়ে তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।

দুদক দিয়ে রাজনৈতিক হয়রানির অভিযোগ আসিফ মাহমুদ সজীবের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া অভিযোগ করেছেন, দলীয় লোক দিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করে তাঁকে হয়রানি করা হচ্ছে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে, তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তিনি দাবি করেন, বিএনপি সরকারের সময়কার পদোন্নতি ও বদলি বাণিজ্য নিয়ে ভুয়া দুর্নীতির দায় তাঁকে দেওয়া হচ্ছে।

এ সময় তিনি অভিযোগ করেন যে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাঁর মানহানি করা হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন জানায়, যুব উন্নয়নের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের নাম রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা এবং দুদকের মুখপাত্রের বক্তব্যের বাস্তবতা নিয়ে বিভিন্ন তথ্য ও নথিপত্র তুলে ধরেন। আসিফ মাহমুদ বলেন, অন্তবর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন তিনি জনগণের পক্ষে সিদ্ধান্ত নিতে গিয়ে প্রভাবশালী আমলাদের রোষানলে পড়েছেন।

তিনি আরও দাবি করেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির জন্য দুদকের অপব্যবহার করছে এবং উদ্দেশ্যে প্রণোদিতভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে।

বিজ্ঞাপন