বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাশেদ খান: নাসীরুদ্দীনকে নোংরা ভাষায় জবাব দেওয়া ঠিক হয়নি

রাশেদ খান নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নোংরা ভাষায় মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন।

রাশেদ খান: নাসীরুদ্দীনকে নোংরা ভাষায় জবাব দেওয়া ঠিক হয়নি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নোংরা ভাষায় মন্তব্য করার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি আজ বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন।

রাশেদ খান জানান, অতীতে নাসীরুদ্দীন পাটওয়ারী কর্তৃক জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও অন্যান্য নেতাদের নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজের প্রেক্ষিতে তিনি অসাবধানতাবশত একটি উদাহরণস্বরূপ প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি লিখেছেন, ‘বর্তমান রাজনীতিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো কিছু লোক রাজনৈতিক সংস্কৃতিকে নোংরা করছে।’

তিনি বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী ন্যূনতম পরিশীলিত রাজনীতি করলে, হয়তো কখনোই আমার এমন উদাহরণ দেওয়া লাগতো না।’ রাশেদ খান জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে নিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলায় তিনি ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ হন।

রাশেদ খান আরও উল্লেখ করেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া আমার ঠিক হয়নি।’ তিনি জানান, ২০২৪ পরবর্তী রাজনীতিতে তিনি দেশ গঠন ও মানবিক মর্যাদাকে প্রাধান্য দিতে চান।

তিনি বলেন, ‘আমার জায়গা থেকে যে অনাকাঙ্ক্ষিত ভাষাগত ভুল হয়েছে, তা আমি প্রত্যহার করছি এবং ভবিষ্যতে নিজেকে শুধরানোর প্রত্যয় ব্যক্ত করছি।’ রাশেদ খান জানান, তিনি সবসময় সহনশীল ও ভাষার ব্যবহারে সতর্ক থাকার চেষ্টা করেছেন এবং আগামী দিনগুলোতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন