বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপিকে ধ্বংস করা যাবে না মন্তব্য করেছেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না।

মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

দুলু বলেন, "জিয়াউর রহমানকে হত্যা করে, খালেদা জিয়াকে কারাগারে নিয়ে এবং তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে বিএনপিকে ধংস করা যায়নি। মানুষের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করেছে।"

তিনি আরও বলেন, "আগামী কিছুদিনের মধ্যেই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে সরকার। শেখ হাসিনা আসতে চান উল্লেখ করে বিএনপি তাকে ওয়েলকাম করতে চায়।"

দুলু বলেন, "সালাহউদ্দিন কাদের চৌধুরী, দেলাওয়ার হোসেন সাঈদীসহ যাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে, তাদের পরিবারকে নিয়ে প্রবেশ পথে অবস্থান করবে বিএনপি।"

বিজ্ঞাপন