রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে
রাজনীতি

বিএনপি নেতা বাবু হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে হবে: দুলু

বিএনপি নেতা বাবু হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে বলে দাবি করেছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বিএনপি নেতা বাবু হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে হবে: দুলু

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ নূর বাবু হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি শনিবার (১০ অক্টোবর) বিকেলে বনপাড়া বাজারে বাবুর ১৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন।

দুলু বলেন, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে বিএনপির মিছিলে সানাউল্লাহ নূর বাবুকে প্রকাশ্যে লাঠিসোটা দিয়ে হত্যা করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। এই হত্যার ভিডিও ফুটেজ দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘদিন ধরে বাবুর হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নাটোরে যুবদল নেতা সুজন, আবুল বাশার, রাকিব, রায়হানসহ অনেক নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। এসব হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিচার বিএনপি সরকারের সময়েই করা হবে বলে তিনি জানান।

স্মরণসভায় নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, বাবুর সহধর্মিনী মহুয়া নূর কচি এবং জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন