ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকার বিষয়টিকে ‘আল্লাহর অশেষ রহমত’ বলে মন্তব্য করেছেন।
তিনি রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে উল্লেখ করা হয়েছে, ‘আল্লাহর অশেষ রহমত যে, আমাকে এই (বিএনপির) ট্যাগ বহন করতে হচ্ছে না।’
ফটোকার্ড শেয়ার করার পর ক্যাপশনে তিনি লেখেন, ‘আল্লাহর কসম’।
এর আগে, একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও রুমিন ফারহানা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকার বিষয়টিকে ‘আল্লাহর রহমত’ হিসেবে উল্লেখ করেছিলেন।