শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ ইস্তাম্বুলের কাছে জাহাজ সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
অপরাধ

নাটোরে চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

নাটোরের বাগাতিপাড়ায় চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে।

নাটোরে চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়ন্তীপুর বাজারে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়ন্তীপুর বাজারের চায়ের দোকানদার শামীম হোসেন এবং মুদি দোকানদার মোস্তফার মধ্যে চায়ের বিল নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ঘটে। পরে উভয়পক্ষের স্বজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হন এবং তাদেরকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে আবারও বাকবিতণ্ডা শুরু হলে মারামারি ঘটে।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা জানান, আহতদের চিকিৎসা চলাকালীন সময়ে উত্তেজিত লোকজন আবারও মারামারিতে জড়িয়ে পড়ে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, এটি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন