বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬
অপরাধ

ফরিদপুর ও মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ডের রায়

ফরিদপুর ও মানিকগঞ্জে দুটি হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে আদালত।

ফরিদপুর ও মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ডের রায়

ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন।

২০১২ সালের ৫ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে ফয়সাল শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি চান সরদারের আড়তে শ্রমিকের কাজ করতেন ফয়সাল। কথা কাটাকাটির জেরে ফয়সালকে ডেকে নিয়ে যান চান সরদার। সেখানে ওঁৎ পেতে থাকা অন্য আসামিরা এলোপাতাড়িভাবে মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করে তাকে।

এদিকে, মানিকগঞ্জে স্কুল ছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২১ সালের ১৯ জুলাই বাইক চুরির পর নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে হত্যা করা হয়।

বিজ্ঞাপন