মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
অপরাধ

কেরানীগঞ্জে গ্যাসের লাইন বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

কেরানীগঞ্জে গ্যাসের লাইন বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসা চলছে তাদের।

কেরানীগঞ্জে গ্যাসের লাইন বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

ঢাকার কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাসায় গ্যাসলাইনে কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

দগ্ধ শ্রমিকদের মধ্যে রাকিব (১৪), রাজন (২৫) এবং সুমন (২৭) রয়েছেন। শনিবার ভোর পাঁচটার দিকে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তাদের সহকর্মী সজীব জানান, "গত রাতে কেরানীগঞ্জের বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাসের লাইনের কাজ করছিলাম আমরা। এ সময় পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় আমাদের তিনজন শ্রমিক দগ্ধ হয়। পরে তাদেরকে দ্রুত আমরা হাসপাতালে নিয়ে আসি।"

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরে ১৭ শতাংশ দগ্ধ হয়েছে, অন্যদিকে রাজন ও সুমনের শরীরে সামান্য পরিমাণ দগ্ধ রয়েছে। তারা সকলেই আশঙ্কামুক্ত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন