শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কারা মহা পরিদর্শককে সেনাবাহিনীতে ফেরানোর ব্যাখ্যা দিল কারা অধিদপ্তর

কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে ফেরানো হয়েছে।

কারা মহা পরিদর্শককে সেনাবাহিনীতে ফেরানোর ব্যাখ্যা দিল কারা অধিদপ্তর

নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে ফেরানো হয়েছে। বুধবার রাতে কারা অধিদপ্তরের মিডিয়া সেলের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আদেশে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে। তিনি বিগত দুই বছর ধরে কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করে আসছিলেন।

অধিদপ্তরের মিডিয়া সেল জানায়, বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সরকার তাকে দেশের বাইরে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ পদে পদায়নের জন্য মনোনীত করেছে।

এছাড়া, বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে কারা অধিদপ্তরের পক্ষ থেকে।

বিজ্ঞাপন