বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ, গুরুতর আহত

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী সৌরভ তোমার দীপাবলির রাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ, গুরুতর আহত

ভারতের উত্তরপ্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মরের দেহরক্ষী বাহিনীর একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম সৌরভ তোমার, যিনি বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, সৌরভ তার ভাইদের সঙ্গে বাড়ির বাইরে বাজি ফোটানোর সময় স্থানীয় দুই গ্রামবাসীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় ধীরাজ নামে এক ব্যক্তি দেশীয় পিস্তল দিয়ে গুলি চালায়, যা দেয়ালে লেগে সৌরভের মাথায় আঘাত করে।

অস্ত্রোপচারের মাধ্যমে সৌরভের মাথা থেকে গুলি বের করা হলেও, তিনি বর্তমানে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। সৌরভের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ধীরাজ ও তার ভাই মনুর বিরুদ্ধে মামলা করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

২৬ বছর বয়সী সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং বর্তমানে রাষ্ট্রপতি ভবনের প্রেসিডেন্টস বডিগার্ড বাহিনীতে কর্মরত। দীপাবলি উদযাপনের জন্য তিনি ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন।

বিজ্ঞাপন