বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ক্ষতিপূরণ আদায়ে গুরুত্ব দিচ্ছে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ কপ–৩১ সম্মেলনে ক্ষতিপূরণ আদায়ের ওপর গুরুত্ব দিচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ক্ষতিপূরণ আদায়ে গুরুত্ব দিচ্ছে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি সহায়তা এবং ক্ষতিপূরণ আদায়ে বিশেষ গুরুত্ব দিয়ে কপ–৩১ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলনে ঢাকা জলবায়ু অভিযোজন তহবিল তিনগুণ করার দাবিও জানাবে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, নীতিনির্ধারক ও পরিবেশবিদরা অংশগ্রহণ করছেন। সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার তুরস্কে পৌঁছান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ১১ ও ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য রাখার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে।

এবারের সম্মেলনে খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও অভিযোজনের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে বাংলাদেশ ঘূর্ণিঝড়, বন্যা ও খরার মতো দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। উপকূলে লবণাক্ততা, নদীভাঙন, এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার মতো সংকটও বাড়ছে।

বাংলাদেশ কপ-থার্টি ওয়ান সম্মেলনে জলবায়ু অর্থায়নে ন্যায্যতা, ঋণের বদলে অনুদানভিত্তিক সহায়তা এবং লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে সহজে অর্থ পাওয়ার দাবি জানাবে। পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ‘বাংলাদেশ ক্ষতিপূরণের অর্থ অতিসত্ত্বের ছাড় চায়। কিন্তু সেই অর্থ যাতে কোনোভাবেই ঋণ না হয়, সেটি যাতে শুধু সহযোগিতা হিসেবে না হয়। আসলে এই অর্থ আমাদের প্রাপ্য।’

উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা নিশ্চিত করবে বলে প্রত্যাশা ঢাকা। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম বলেন, ‘আমরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই ক্ষতির তুলনায় তারা যে সহায়তা দিচ্ছে তা খুবই অপ্রতুল। এই সহায়তাটা বাড়ানোই আমাদের প্রধান দাবি।’ জলবায়ু সহনশীল অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও উপকূলীয় জনগণের সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন