শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতীয় দলের সাবেক ক্রিকেটার শফিউল ইসলামের মায়ের ইন্তেকাল

জাতীয় দলের সাবেক ক্রিকেটার শফিউল ইসলামের মায়ের ইন্তেকাল, জানাজা বগুড়ায় অনুষ্ঠিত হবে।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার শফিউল ইসলামের মায়ের ইন্তেকাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলাম সুহাসের মা ১৯ আগস্ট সকালে ইন্তেকাল করেছেন।

মায়ের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান দিয়েছেন সাবেক ক্রিকেটার রুবেল হোসেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, আমার বন্ধু শফিউল ইসলাম সুহাসের আম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

শোক প্রকাশ করে রুবেল আরও বলেন, ‘সংবাদটা শুনে সত্যিই হৃদয়টা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন।’

রুবেল হোসেন জানিয়েছেন, শফিউল ইসলামের মায়ের জানাজা তার নিজ এলাকা বগুড়ায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন