শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

স্বামীর মৃত্যুর কারণে প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি।

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। স্বামীর মৃত্যুর কারণে আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে তাঁকে মুক্তি দেওয়া হয়। প্যারোলটি ১২ ঘণ্টার জন্য মঞ্জুর করা হয়েছে, যা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

দীপু মনির মেয়ে তানি দীপাবলি বুধবার জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে প্যারোল মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে তানি দীপাবলি মায়ের সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন। পরে তিনি প্যারোলে চার দিনের মুক্তির আবেদন করেন।

প্যারোলে মুক্তির পর দীপু মনি রাজধানীর কলাবাগানে তাঁর বাসভবনে গিয়ে স্বামীর মরদেহ দেখবেন। এরপর গুলশান আজাদ মসজিদে বাদ জোহর তাঁর নামাজে জানাজা ও দোয়া অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

বিজ্ঞাপন