শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলকাতায় হোটেলে দুই অগ্নিকাণ্ড, নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

কলকাতায় তিন দিনে দুই হোটেলে অগ্নিকাণ্ড, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ।

কলকাতায় হোটেলে দুই অগ্নিকাণ্ড, নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

কলকাতার নিউমার্কেট এলাকাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। মাত্র তিন দিনের মধ্যে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা হোটেলগুলোর জরাজীর্ণ অবস্থা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে।

ভারতের পর্যটন বিভাগের তথ্য অনুযায়ী, কলকাতায় চিকিৎসা বা ভ্রমণের জন্য আসা বিদেশি নাগরিকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছে। এদের অনেকেই নিউমার্কেট ও পার্ক স্ট্রিটের সাশ্রয়ী হোটেলে অবস্থান করেন। কিন্তু, কলকাতার হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক।

প্রতিবছর লাখো পর্যটক কলকাতা গেলেও, সেখানে থাকা হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক নয়। অধিকাংশ পুরনো ভবনকে হোটেল হিসেবে ব্যবহার করা হলেও, সেখানে ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর, এবং ন্যূনতম অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। সংকীর্ণ সিঁড়ি ও পার্টিশন দ্বারা তৈরি রুমগুলো বিপদ বাড়াচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, প্রশাসনের নজরদারির অভাবের কারণে দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলছে। ঝুঁকিপূর্ণ হোটেলগুলো চিকিৎসা ও ভ্রমণে আসা পর্যটকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সম্প্রতি মির্জা গালিব স্ট্রিট এবং বীরভূমের তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন