বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
রাজনীতি

সরকারের দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের পক্ষে তথ্যমন্ত্রীর মন্তব্য

সরকার জনতুষ্টবাদী সিদ্ধান্তে বিশ্বাসী নয়, জানিয়েছেন তথ্যমন্ত্রী।

সরকারের দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের পক্ষে তথ্যমন্ত্রীর মন্তব্য

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সরকার জনতুষ্টবাদী সিদ্ধান্তে বিশ্বাসী নয়। তিনি বলেন, "দেশের স্বার্থে দীর্ঘমেয়াদি কাজ করছে সরকার।"

সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, "সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সচেতন।"

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সরকার জ্বালানির দাম বাড়ায়নি। এ বিষয়ে একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করা হয়েছিল, যার সুপারিশ ও মূল্যায়নের ভিত্তিতে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে।

এছাড়া, পেশাদার দায়িত্ব পালনে মূলধারার গণমাধ্যমকে বাধা দিলে জিরো টলারেন্স গ্রহণের ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন