শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ রাখতে চায়: তথ্য উপদেষ্টা

সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ রাখতে চায়, জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ রাখতে চায়: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ রাখতে চায়। আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান উল্লেখ করেন, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সংশোধন করা হয়েছে যাতে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ রাখা যায়। তিনি জানান, ব্যক্তি হিসেবে কেউ চাইলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন, যেহেতু এটি নির্দলীয়ভাবে হচ্ছে।

কোরবানির বর্জ্য নিয়ে তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন থেকে ৫১ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে এবং শতভাগ দেশীয় খামারিদের পশু দিয়েই কোরবানি সম্পন্ন হয়েছে।

সরকারের খাদ্য মজুত সম্পর্কে তিনি জানান, দেশে পাঁচ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত আছে এবং ভোক্তাদের কথা চিন্তা করেই ডিজেলের দাম বাড়ানো হয়নি।

জাহেদ উর রহমান বলেন, সরকার চর্তুথ প্রজন্মের যুদ্ধবিমান কেনার কাজ করছে এবং দেশের সব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। বর্তমানে দেশে মাত্র ৮টি উপজেলায় ১০১ শয্যা হাসপাতাল রয়েছে।

সীমান্তে পুশইন নিয়ে তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে পুশইন নিয়ে আলোচনা হচ্ছে, তবে এতে বাংলাদেশ চাপে রয়েছে, এমন মনে হচ্ছে না।

বিজ্ঞাপন