শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিএনপিতে যোগদানের ঘোষণা

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলী আহম্মেদ দুলু বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন।

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিএনপিতে যোগদানের ঘোষণা

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলী আহম্মেদ দুলু বৃহস্পতিবার সকালে রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আজীবন বিএনপি করার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বিএনপিতে যোগদান করার পর আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন।

দুলু বলেন, 'দুইবার আমাকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজু সাহেব জোর করে ফেল করিয়েছেন এবং আমাকে হয়রানি করেছেন। আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম।' তিনি আরও জানান, 'ছাত্রদল করতাম এবং ৮১ সাল থেকে বিএনপির সঙ্গে যুক্ত রয়েছি।'

তিনি উল্লেখ করেন, 'গত ফেব্রুয়ারির ২ তারিখ খোকন ভাইয়ের মাধ্যমে আমি বিএনপিতে যোগদান করেছি।' দুলু বলেন, 'এখন আমি আমার ঘরে ফিরে আসছি। বিএনপিতে সম্পূর্ণভাবে যোগদান করলাম এবং সকল এমপি মন্ত্রীদের সঙ্গে দেখা করতে চাই।'

দুলুর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, তিনি আগে জাতীয় পার্টির রাজনীতি করতেন এবং ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।

তিনি জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পদ লাভ করেছেন এবং বহাল রয়েছেন।

বিজ্ঞাপন