মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
রাজনীতি

পুলিশের নজরদারি বাড়বে বিশ্বকাপ খেলা দেখায়

বিশ্বকাপ খেলা দেখায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

পুলিশের নজরদারি বাড়বে বিশ্বকাপ খেলা দেখায়

ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গত সোমবার রাতে বিশ্বকাপ ফুটবলে ম্যাচ দেখা শেষে বের হওয়া আনন্দ মিছিলের পর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পয়লা জুলাই রাতে নবোদয় হাউজিং সোসাইটিতে বিএনপি নেতা আবুল বাশারের হত্যাকাণ্ডের ঘটনায় রিপনসহ চারজনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক শত্রুতা বা আধিপত্য বিস্তারের কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং তাৎক্ষণিক ক্ষোভ থেকেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

শফিকুল ইসলাম জানান, ‘এখন থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাতে বড় স্ক্রিনে খেলা দেখার জায়গাগুলোতে নজরদারি বাড়ানো হবে।’

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসেন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে এএসপি ফজলুর রহমানকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত গ্রেপ্তার হওয়া সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন