৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি রোববার (১৯ জুলাই) ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, সফরকালে জেনারেল জামান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
সফরের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা-সংক্রান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং জোরদার করা। এ লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।