চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফ ১২ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চে এই আবেদনগুলো শুনানির জন্য রোববার, ১৯ জুলাই কার্যতালিকাভুক্ত রয়েছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ১৬ আগস্ট রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করার পর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন চট্টগ্রামের আদালত।
এম এ লতিফ নৌকা প্রতীক নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতিও ছিলেন।