সোমবার, ২০ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে মাহদী আমিনের বক্তব্য

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে মাহদী আমিনের বক্তব্যে দায়িত্ব ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরা হয়েছে।

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে মাহদী আমিনের বক্তব্য

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, সরকারের প্রতি মুহূর্তই দায়িত্ব ও জবাবদিহির পরীক্ষা। শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এই পাঁচ মাসে সরকারের কার্যক্রম জনগণের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

তিনি বলেন, সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন ও জনকল্যাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা অর্জন সরকারের জন্য সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সরকারের প্রতিটি উদ্যোগ ও অর্জন সম্পর্কে অবহিত করা তাদের নৈতিক দায়িত্ব।

মাহদী আমিন আরো জানান, সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে অগ্রাধিকার দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার এবং পাচারকৃত অর্থ ফেরত আনার মতো পদক্ষেপের মাধ্যমে সুশাসনের দৃঢ় বার্তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকার অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। জনগণের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামত সরকারের আগামী দিনের পথ চলার প্রেরণা।

মাহদী আমিন জানান, বিগত দিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের আস্থা অর্জন করেছেন এবং গত পাঁচ মাসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারের অগ্রাধিকার নতুন ইতিহাস তৈরি করেছে।

বিজ্ঞাপন