সোমবার, ২০ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিদ্যুৎ মন্ত্রী বলেন, "সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে"

বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আওয়ামী লীগ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন।

বিদ্যুৎ মন্ত্রী বলেন, "সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে"

সিরাজগঞ্জে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মন্তব্য করেছেন যে, "সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনো ভদ্রলোক কখনও ওই দল করে না।" শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও জানান, বিগত সময়ে সিরাজগঞ্জে তার বাড়ির সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল চালিয়ে হুমকি-ধামকি দিতো। বর্তমানে কিছুটা ছাড় দেওয়ার কারণে তিনি শুনেছেন, আওয়ামী লীগের সদস্যরা আবারও বিভিন্ন স্থানে হুমকি দিচ্ছে।

তিনি বলেন, "এক্ষেত্রে আমাদেরও দোষ আছে। কারণ, দলের ঐক্য ধরে রাখা প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেটি সবসময় বজায় রাখতে পারিনি।" মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি বলে আমরা বড় হয়ে গেছি, এমন নয়।

"আমরা যুদ্ধকালীন পরিস্থিতির মতো করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। সেখানে দলের নেতাকর্মীদের ভূমিকা থাকবে না, তা হতে পারে না," যোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ধরে যে কষ্ট করেছেন, এবার সেই ত্যাগের মূল্য দিতে হবে। তবে অন্যায়ভাবে টিকে থাকার চেষ্টা করলে শেষ পর্যন্ত রক্ষা পাওয়া যাবে না বলেও সতর্ক করেন।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালোবাসেন এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চান। তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। জিয়া পরিবারের শিক্ষা হচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে চলা।

বিজ্ঞাপন