সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে রাজস্ব খরচ হয়নি: তথ্যমন্ত্রী

বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে সরকার রাজস্ব খরচ করেনি, জানান তথ্যমন্ত্রী।

বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে রাজস্ব খরচ হয়নি: তথ্যমন্ত্রী

এ বছর সরকার রাজস্ব থেকে কোনো অর্থ খরচ না করেই বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করেছে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী বিশ্বকাপকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার জন্য সরকার সকল দায়িত্বভার গ্রহণ করবে।

আগামী অলিম্পিকে অংশ নেওয়ার জন্য তাদের প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এছাড়া, প্রধানমন্ত্রী খালি জায়গা খুঁজে খেলার উপযোগী মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। এই লক্ষ্যে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার।

বিজ্ঞাপন