সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফুলহামের মূল দলে অভিষেক বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের

ফুলহামের মূল দলে অভিষেক হল বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদের।

ফুলহামের মূল দলে অভিষেক বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের

বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের মূল দলে অভিষেক করেছেন। শনিবার (২৬ জুলাই) নরউইচের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নামেন।

ম্যাচের ৪৬ মিনিটে মাঠে নামলেও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি ফারহান। তার দল ফুলহাম ২-০ গোলে পরাজিত হয়। ২০২২ সালের ডিসেম্বরে এফএ ইয়ুথ কাপে রচডেলের বিপক্ষে অনূর্ধ্ব-১৮ দলে অভিষেক ঘটে তার।

ফারহান ২০২৩ সালের জুলাইয়ে ফুলহামের সঙ্গে স্কলারশিপ চুক্তি স্বাক্ষর করেন এবং ২০২৪ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-২১ দলে অভিষেক ঘটে। বাঁ প্রান্তের এই উইঙ্গার 'ওয়ান টু ওয়ান' লড়াইয়ে দক্ষ এবং কাট করে শটে পারদর্শী।

২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন ফারহান। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে তার পারফরম্যান্স নজরকাড়া ছিল। নভেম্বরে তিনি মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এবং মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় স্থান পান।

ফারহান ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং তার বাবা-মা দু'জনই বাংলাদেশি বংশোদ্ভূত। সম্প্রতি বাফুফে জানিয়েছে, তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে এবং আসন্ন সাফে তাকে লাল-সবুজ জার্সিতে দেখা যেতে পারে।

বিজ্ঞাপন