সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নওগাঁ জেলা প্রেস ক্লাবে নতুন নেতৃত্ব নির্বাচিত

নওগাঁ জেলা প্রেস ক্লাবে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।

নওগাঁ জেলা প্রেস ক্লাবে নতুন নেতৃত্ব নির্বাচিত

নওগাঁ জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে সাদেকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে এস এম আজাদ হোসেন মুরাদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. ওয়ালিউল ইসলাম শনিবার সন্ধ্যায় এই ঘোষণা দেন। ১৫টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার না করায় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক নবির উদ্দিন ও আইনজীবী শহীদ হাসান সিদ্দিকী স্বপন। নির্বাচিত অন্যান্য সদস্যদের মধ্যে সহসভাপতি পদে বেলায়েত হোসেন এবং সুলতানুল আলম মিলন, যুগ্ম সম্পাদক পদে ওমর ফারুক, কোষাধ্যক্ষ পদে সুমন আলী, দপ্তর সম্পাদক পদে মাসুদ রানা এবং প্রচার সম্পাদক পদে শামীম আনসারী রয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন এ এস এম রায়হান আলম, আবু বকর সিদ্দিক, মোফাজ্জল হোসেন, বিকাশ চন্দ্র পাল, আব্দুস সালাম ও সুবীর কুমার দাস।

বিজ্ঞাপন