সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লুলা দা সিলভা চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত

লুলা দা সিলভা চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

লুলা দা সিলভা চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হয়েছেন লুলা দা সিলভা। তিনি ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্টের পদে বসতে যাচ্ছেন।

কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা সোমবার (২৬ অক্টোবর) ভোরে এ তথ্য নিশ্চিত করেছে। লুলার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশের কিছু বেশি ভোট।

ব্রাজিলের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে লুলাকে বিজয়ী ঘোষণা করেছে। কমিশনের তথ্যমতে, ৯৯ শতাংশ ব্যালট গণনার মধ্যে লুলা ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট অর্জন করেছেন, অপরদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট।

এটি দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেয়। ফ্লাভিও বোলসোনারোর বাবা জেয়ার বোলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ছিলেন এবং লুলা তাকে পরাজিত করে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

বিজ্ঞাপন