সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদির হাতে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত

সৌদি আরব রিয়াদে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, বিমানবন্দর নিয়ে সতর্কবার্তা প্রদান করেছে।

সৌদির হাতে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত

রিয়াদে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব। এদিকে, হুতি বিদ্রোহীরা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছে।

কিং খালিদ বিমানবন্দর আজ আবারও চালু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টার্মিনাল ব্যবস্থায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে।

হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। শনিবারও ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী দেশটিতে ৭টি হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ‘আমাদের যোদ্ধারা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদিতে ৭টি সুপরিকল্পিত সামরিক অভিযান পরিচালনা করেছে।’ তিনি বলেন, রিয়াদে কিং খালিদ বিমানবন্দরকে প্রথমে লক্ষ্যবস্তু করা হয় এবং পরে ইয়ানবুতে অবস্থিত আরামকো তেল কোম্পানিতে হামলা চালানো হয়।

রিয়াদ দাবি করেছে, মক্কা ও মদিনায় ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সৌদির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কাসহ জেদ্দা, তাইফ ও রাবিগের বিভিন্ন এলাকায় পড়েছে।

হুতিরা মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। এদিকে, ইয়েমেনের এডেন শহরে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে।

সরকারি বাহিনীর মুখপাত্র দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় তাইজ অঞ্চলে ৭ শতাধিক অভিযান চালানো হয়েছে। এতে তিনশতাধিক হুতি যোদ্ধা নিহত এবং ৬৮টি যানবাহন বা অস্ত্র ধ্বংস হয়েছে।

বিজ্ঞাপন