রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হুতি বিদ্রোহীদের সৌদি আরবে দুটি সামরিক অভিযানের দাবি

হুতি বিদ্রোহীরা সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে।

হুতি বিদ্রোহীদের সৌদি আরবে দুটি সামরিক অভিযানের দাবি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে এ দাবি করেন।

মুখপাত্র জানান, সৌদি রাজধানী রিয়াদ ও লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুতে এসব অভিযান পরিচালিত হয়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদি আরামকোর তেল স্থাপনাসমূহ।

তিনি দাবি করেন, এসব হামলায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনে সৌদি আরবের অব্যাহত বিমান হামলার জবাব হিসেবে এসব অভিযান পরিচালিত হয়েছে বলেও জানান তিনি।

হুতি মুখপাত্রের অভিযোগ, গত এক সপ্তাহে ইয়েমেনজুড়ে সৌদি আরব তিন শতাধিক বিমান হামলা চালিয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

গত জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর থেকেই দেশটির বিভিন্ন স্থাপনা ও জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করছে হুতিরা। এর মধ্যে লোহিত সাগরে সৌদি মালিকানাধীন বা সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করেও হামলার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন