রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারে আলোচনা ওমান-জার্মানি

ওমান ও জার্মানি হরমুজে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারে আলোচনা করেছে।

হরমুজে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারে আলোচনা ওমান-জার্মানি

হরমুজ প্রণালিতে 'নৌ চলাচলের স্বাধীনতা পুনরায় চালু' করার উপায় নিয়ে আলোচনা করেছেন ওমান ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল হরমুজ ঘিরে চলমান উত্তেজনা কমানো এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।

আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা জোরদারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই নৌপথের নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে বিভিন্ন পক্ষ।

বিজ্ঞাপন