শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের নতুন চুক্তি: নিয়ন্ত্রণ কার হাতে?

হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের নতুন চুক্তির সম্ভাবনা, নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা চলছে।

হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের নতুন চুক্তি: নিয়ন্ত্রণ কার হাতে?

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথ নিয়ে ইরান ও ওমান একটি প্রাথমিক সমঝোতার পর চূড়ান্ত চুক্তির পথে রয়েছে। চুক্তি শিগগিরই ঘোষণা করা হতে পারে বলে জানানো হয়েছে।

প্রাথমিক সমঝোতা অনুযায়ী, চুক্তি হলে এই জলপথে প্রবেশ করা জাহাজগুলোর নিয়ন্ত্রণ এবং সেবা ফি আদায়ের সুযোগ তেহরানের হাতে থাকবে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায়। এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন করা হতো, যা বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে পড়ে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিটি পুনরায় চালু করতে মরিয়া হয়ে ওঠেন। জুলাই মাসে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মূল কারণও ছিল এই জলপথ।

হরমুজ সংকট মোকাবিলায় আলোচনায় বসে ইরান ও ওমান। তবে মার্কিন কোনো প্রতিনিধিকে এই আলোচনায় রাখা হয়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ওমান ৬০ দিনের জন্য জলপথ খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তির ইঙ্গিত দিয়েছেন।

রয়টার্সের সূত্র অনুযায়ী, চুক্তির খসড়ায় মার্কিন ও ইসরায়েলি জাহাজকে হরমুজে আটকে দেওয়ার শর্তও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এটি ইরানের জন্য একটি কৌশলগত ও অর্থনৈতিক জয় হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ যুদ্ধের আগে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না।

বিজ্ঞাপন