ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগের গুঞ্জন নাকচ করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের একটি সাক্ষাৎকারে তিনি জানান, মৌখিক বা লিখিতভাবে পদত্যাগের প্রস্তাব দেওয়ার বিষয়টি সঠিক নয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির আত্মীয় মোহাম্মদ বাঘের খারাজি প্রথম এই দাবি তুলেছিলেন। তিনি দাবি করেন, ইরানের নীতিনির্ধারণী প্রক্রিয়া থেকে বাদ পড়ে পেজেশকিয়ান হতাশ হয়ে পড়েছেন।
খারাজি আরও বলেন, পেজেশকিয়ান পদত্যাগের হুমকি দিয়েছেন এবং খামেনি তাকে সতর্ক করেছেন। খামেনি জানান, পরবর্তী পদত্যাগের হুমকি দিলে তিনি তা গ্রহণ করবেন।
তবে খামেনির কার্যালয় এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অস্বীকার করেছে। উল্লেখ্য, মাসুদ পেজেশকিয়ান ২০২৪ সালের ২৮ জুলাই থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।