ইয়েমেনজুড়ে হুতি ও সামরিক বাহিনীর মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে হুতিদের বিরুদ্ধে অন্তত ৪৭৪টি অভিযান পরিচালিত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিযানে গোষ্ঠীটির দেড় হাজারের বেশি সদস্যের হতাহতের দাবি করা হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী হুতিদের ২১৬টি সামরিক যানসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে।
একই সময়ে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে তিনটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, তিনটি হামলাই প্রতিহত করা হয়েছে।
আসির অঞ্চলে প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন বাসিন্দা আহত হয়েছেন এবং একটি নামাজের কক্ষসহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া, নাজরানে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র স্কুলে আঘাত হানলে সেখানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।