শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ২৪ হাজার ছাড়িয়েছে

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ২০২৫ সালে প্রাণহানি ২৪ হাজার ছাড়িয়েছে, পরিস্থিতি ক্রমেই বিপর্যস্ত।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ২৪ হাজার ছাড়িয়েছে

গাজায় প্রায় তিন বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে ২০২৫ সালে প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালে নিহতদের মধ্যে ১৭ হাজার ২৮৬ জনের মৃত্যু হয়েছে সরাসরি হামলায়, এবং হৃদরোগের কারণে মারা গেছেন ৭ দশমিক ৭ শতাংশ মানুষ।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলি সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে গাজাকে বসবাসের অনুপযোগী করে তুলছে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই আগ্রাসনের পর ২০২৫ সালের ১০ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও হামলা থামেনি। যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রাণ গেছে প্রায় দেড় হাজার মানুষের।

এলাকাভিত্তিক হিসাবে গাজা সিটিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে, যা ৩৭ দশমিক ৩ শতাংশ। উত্তর গাজায় ২০ দশমিক ২ শতাংশ, খান ইউনিসে ১৯ দশমিক ৫ শতাংশ, মধ্যাঞ্চলে ১২ দশমিক ৩ শতাংশ এবং রাফায় ১০ দশমিক ৭ শতাংশ প্রাণহানি ঘটেছে।

ফিলিস্তিনি বিশ্লেষক ইব্রাহিম আল-মাধুন বলেন, ইসরায়েলের লক্ষ্য এখন শুধুমাত্র সামরিক স্থাপনা নয়, বরং ফিলিস্তিনিদের মৌলিক জীবনযাপনের অবকাঠামোও। তিনি জানান, গাজার বাসিন্দাদের ওপর চাপ এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেখানে বসবাস করা কঠিন হয়ে পড়েছে এবং মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হচ্ছে।

বিশ্লেষকদের মতে, নির্মাণসামগ্রী, খাদ্য এবং সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও বাধা দেওয়া হচ্ছে। জরুরি আশ্রয়ের জন্য প্রয়োজনীয় তাঁবুসহ বিভিন্ন সামগ্রীর সংকটও দেখা দিয়েছে। ফলে হামলা ও প্রাণহানির পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রীর অভাব গাজাবাসীর জীবনকে ক্রমশ কঠিন করে তুলছে।

বিজ্ঞাপন