রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত অনেকে।

গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত

গাজায় চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) গাজা শহরের পশ্চিমে কাতিবা এলাকা ও মধ্য গাজার দেইর আল-বালাহতে এই হামলা চালানো হয়।

হামলার সময় এলাকা জুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সূত্র জানায়, হামলায় আহত হয়েছেন অনেকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় হামলা বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন, তবুও হামলাগুলো অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ১ হাজার ৩২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৪ হাজার ৩৮৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

বিজ্ঞাপন