চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অনেকে।
মঙ্গলবার (৩১ আগস্ট) গাজার পশ্চিমে কাতিবা এলাকা ও মধ্য গাজার দেইর আল-বালাহতে এই হামলা চালানো হয়। হামলার সময় এলাকা জুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় হামলা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানালেও হামলাগুলো চালানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ১ হাজার ৩২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৪ হাজার ৩৮৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।