চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দা সিলভা। অনানুষ্ঠানিক ফল অনুযায়ী, তিনি ৫১ দশমিক সাত-ছয় শতাংশ ভোট পেয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিলভার প্রতিদ্বন্দ্বী ডানপন্থী নেতা ফ্লাভিও বলসোনারো ৪৮ দশমিক দুই-চার শতাংশ ভোট পেয়েছেন।
সাও পাওলো থেকে বিজয়ী ভাষণে লুলা বলেন, "এই নির্বাচনে নেতিবাচকতা ও মিথ্যার পরাজয় হয়েছে।" তিনি আরও জানান, "ব্রাজিল কারও অধীনে থাকবে না।"
এদিকে, নির্বাচনের ফল বাতিলের দাবি তুলে, লুলার বিজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ফ্লাভিও বলসোনারো।
মাসের শুরুতে, প্রথম দফার ভোটে জয়ী হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাবিও।
রোববার, শেষ মুহূর্তের আদেশে, রান-অফ ভোটগ্রহণের সময়সীমা ২ ঘণ্টা বাড়ানোর নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টিয়ানো জানিন। গণপরিবহন সংকটের কারণে লুলা দা সিলভার নির্বাচনী প্রচার শিবিরের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।