অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ২৬ জুলাই, রোববার বেলা সাড়ে ১১টায় তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় তিন বাহিনীর চৌকস সদস্যরা তাকে গার্ড অফ অনার প্রদান করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন।
এরপর, দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।