বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
জাতীয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সাভার স্মৃতিসৌধে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সাভার স্মৃতিসৌধে

সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে তিনি সড়ক পথে এসে ১১ টা ৪০ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে সড়ক পথে তিনি ঢাকায় ফিরে যান।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমনে জাতীয় স্মৃতিসৌধের ফটকের পাশে সাভার ও ধামরাইয়ের হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে তাকে স্বাগত জানান।

বিজ্ঞাপন