মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির স্থানীয় নির্বাচনে প্রার্থী সমর্থন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

বিএনপির প্রার্থী সমর্থন বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, জানিয়েছেন রুহুল কবির রিজভী।

বিএনপির স্থানীয় নির্বাচনে প্রার্থী সমর্থন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের সমর্থন বিষয়ে বিএনপির কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার আগারগাঁও নির্বাচন কমিশন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজভী জানান, ডিসেম্বরে দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে কিনা, সে বিষয়ে দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে।

তিনি বলেন, "দলের মহাসচিব এবং চেয়ারম্যান উভয়েই জানিয়েছেন যে কাউন্সিল হবেই। তবে ঠিক কোন তারিখে বা কোন মাসে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।"

রিজভী আরও বলেন, "সিদ্ধান্ত হলেই আমরা আপনাদের জানিয়ে দেব। আমরা আশা করছি, খুব শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে।"

বিজ্ঞাপন