৭১ এর মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনের অনেক আশা-আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার পুনরায় রাষ্ট্র নির্মাণে এবং জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে।
রোববার (১৯ জুলাই) ন্যাশনাল এডিটরস কাউন্সিলের অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল উল্লেখ করেন, দীর্ঘ ১৫-১৬ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ, ছাত্রদের সংগ্রাম ও প্রাণ বিসর্জন নতুন একটি স্বপ্ন এবং আশা তৈরি করেছিল।
তিনি বলেন, "যে আশা-আকাঙ্ক্ষা আমাদের পরিপূর্ণভাবে চূর্ণ হয়ে গেছে, সে কথা বলব না। নতুন করে রাষ্ট্রকে নির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে।"
এসময় বিরোধী দলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের কিছু বিষয় এড়িয়ে গিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি তাদেরকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা উচিত।