সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতি শুনানি আজ

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতি শুনানি আজ অনুষ্ঠিত হবে।

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতি শুনানি আজ

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৪১ জনকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আজ, ১৬ নভেম্বর, শুনানি অনুষ্ঠিত হবে। আসামিপক্ষের আইনজীবীরা এই শুনানি ট্রাইব্যুনালে করবেন।

এদিন ট্রাইব্যুনালে হাজির হওয়ার কথা রয়েছে গ্রেফতার আসামি আমির হোসেন আমু, দিপু মনি, আব্দুর রাজ্জাক, জিয়াউল আহসানসহ ১১ জনের। প্রসিকিউশনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার শাপলা চত্বর হত্যাকাণ্ডের পুরো চিত্র তুলে ধরে অভিযোগ গঠনের শুনানি শেষ করা হয়।

মামলায় মোট ৫৮ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনা, বেনজির আহমেদসহ ৩০ জন পলাতক রয়েছেন।

এছাড়া, মামলার আসামি জিয়াউল আহসানকে হাজির করতে ট্রাইব্যুনালে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। এর আগে জিয়ার হ্যান্ডকাপ না পরা নিয়ে ব্যাপক সমালোচনা হয়, যা সংসদেও আলোচনা উঠে আসে আইনমন্ত্রীর বক্তব্যে।

বিজ্ঞাপন