শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

হবিগঞ্জে এনসিপির নেতাদের প্রতিবাদ কর্মসূচিতে বাধা

হবিগঞ্জে এনসিপির নেতাদের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের বাধা, রাজনৈতিক অধিকার খর্বের অভিযোগ।

হবিগঞ্জে এনসিপির নেতাদের প্রতিবাদ কর্মসূচিতে বাধা

হবিগঞ্জে ঘোষিত প্রতিবাদ সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতারা। বুধবার বিকেলে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার সময় তাদের গাড়িবহর প্রায় এক ঘণ্টা পুলিশের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, ড. আতিক মুজাহিদ, মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মৌলভীবাজার সার্কিট হাউস থেকে যাত্রা করেন। যাত্রার আগে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম সাংবাদিকদের বলেন, “আমাদের রাজনৈতিক অধিকার খর্ব করতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, সরকারি দলের সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতিবাদ কর্মসূচি প্রতিহতের চেষ্টা করছে। তবে বিএনপি বা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গতকাল মঙ্গলবার হবিগঞ্জে হামলার ঘটনার পর এনসিপির নেতারা পুলিশি নিরাপত্তায় সিলেটে চলে যান। বুধবার দুপুরে ফের মৌলভীবাজারে ফিরে বিকেলে হবিগঞ্জের উদ্দেশে যাত্রা করেন।

পথে শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্যের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে তাদের গাড়িবহর। এক ঘণ্টা আলোচনা ও বাকবিতণ্ডার পর নেতাকর্মীরা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যান।

এনসিপির মৌলভীবাজার জেলা সমন্বয়ক খালেদ হাসান জানান, মৌলভীবাজার থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত অন্তত ৪টি স্থানে তাদের গাড়িবহর পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের বাধার সম্মুখীন হয়েছে। বর্তমানে তারা রশিদপুর এলাকায় আটকে আছেন।

বিজ্ঞাপন