মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভারতীয় হাইকমিশনারের সাথে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা।

ভারতীয় হাইকমিশনারের সাথে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন, উচ্চপর্যায়ের সফর এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘আজকের বৈঠকগুলো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়েই ইতিবাচক আলোচনা হয়েছে।’

গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে তিনি জানান, ‘এ বিষয়ে দুই দেশের ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলছে।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর সম্পর্কে দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রীর দিল্লি সফরের জন্য আমরা আন্তরিকভাবে অপেক্ষা করছি। আশা করি, এই সফর অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর হলে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।’

দুই দেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু পানিবিষয়ক নয়। ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের পারস্পরিক যোগাযোগ– সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘কারও সাথে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে অন্য দেশের সাথে সম্পর্কের অবনতি হবে।’

বিজ্ঞাপন