রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এদিন লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, মানবতাবিরোধী অপরাধের মামলার ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়েছে।
লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত আওয়ামীলীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি দলের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।